সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫১ Time View

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকারের অবস্থা, আসন্ন জাতীয় নির্বাচনসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের অবস্থান তুলে ধরেন।

সূত্র জানিয়েছে, বৈঠকটি ছিল সৌজন্যমূলক হলেও এতে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের প্রতিফলন দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category