শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মিমিকে আক্রমণ বিজেপি নেত্রী পাপিয়ার

  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯০ Time View

কিছুদিন আগে নিজের টুইটারে একটি বিমান সংস্থার খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন টালিপাড়ার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। সে বিষয়ে এবার মুখ খুলেছেন ভারতের বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী।

ঘটনার সূত্রপাত বিমান সংস্থা এমিরেটস থেকে। সেখানে মিমি তাদের দেয়া খাবারের মধ্যে চুল খুঁজে পেয়েছিলেন। বিষয়টি ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের জানানোর পর তারা নায়িকাকে কোনো উত্তর দেয়নি। আবার এ ভুলের জন্য ক্ষমাও চায়নি।

তাই মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিয়ে একটি টুইট করেন অভিনেত্রী মিমি। এর পর অনেক নেটিজেনেরই ট্রলের শিকার হন তিনি।

এক নেটিজেন লিখেছেন, খাবারে চুল পাওয়াতেই এতকিছু, অনেক সময় শিশুখাদ্যে সাপ, তেলাপোকার অংশও পাওয়া যায়। সরকারের পক্ষ থেকে আগে সে বিষয়ে কথা বলুন।
নেটিজেনদের ট্রলের পর এবার তাদের সঙ্গে সুর মিলিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব পাপিয়া অধিকারীও। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, পাপিয়া এক সাক্ষাৎকারে বলেছেন, খাবারে চুল পাওয়ার পর সে খাবার বদলে দিতে বললেই তারা বদলে দিত। বিষয়টি নিয়ে তখন টুইট করার প্রয়োজন ছিল না।

পাপিয়া আরও বলেন, সংসদ অধিবেশন ছেড়ে প্যারিস গিয়ে জন্মদিন পালন মোটেও উচিত হয়নি মিমের। মানুষের জন্য কাজ করতে এসে সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকাটা মোটেও ভালো কথা নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category