বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

মিথিলার ফেসবুক পোস্টে প্রভা !

  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৬৬ Time View

এপার-ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। সম্প্রতি তিনি টিভি অভিনেত্রী প্রভাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন।৫ এপ্রিল (বুধবার) রাতে মিথিলা এ পোস্ট দর্শকের সঙ্গে শেয়ার করেন। ওই পোস্টটি মূলত ছিল প্রভাকে নিয়ে এক সাংবাদিকের নিউজ।

বাংলাদেশের খ্যাতিমান প্রথম শ্রেণির এক পত্রিকার (দ্য ডেইলি স্টার) সাংবাদিক নাজিবা বাশার প্রভাকে নিয়ে একটি নিউজ করেন গত ৪ এপ্রিল।
প্রভাকে নিয়ে লেখা ওই নিউজ লিংক মিথিলা শেয়ার করেন ৫ এপ্রিল (বুধবার) রাতে। নাজিবা বাশারের লেখা সেই নিউজের সারমর্ম এই যে, তিনি সাংবাদিকতার স্টুডেন্ট না হলেও সমাজের জন্য ভালো কিছু করার তাগিদ থেকে এ পেশায় যোগ দেন।

তিনি আরও লেখেন, ১৩ বছরের সাংবাদিকতায় তিনি সব সময় চেয়েছেন, ভালো এবং মন্দকে হাইলাইট করতে। সাংবাদিকতার পাশাপাশি মিডিয়ায় তিনিও একজন অভিনেত্রী। কিন্তু সহকর্মী অভিনয়শিল্পীদের তিনি যখন বলতেন আমিও সাংবাদিক, তখন সব অভিনয়শিল্পী সাংবাদিক না বলে তাকে বলত সাংঘাতিক।

নাজিবা বাশারের সেই নিউজের ছবিতে রয়েছে শনিবার (১ এপ্রিল) অভিনয়শিল্পী সংঘ আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেয়া প্রভার ছবি।

সেই নিউজ লিংক শেয়ার করে মিথিলা ক্যাপশনে লিখেছেন, নাজিবা বাশার। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাল রঙের হার্টের ইমোজি। এই স্ট্যাটাসের কমেন্টেস বক্সে নাজিবা বাশারও জানিয়েছেন ভালোবাসার বার্তা।
এদিকে ১ এপ্রিল সংবাদ সম্মেলনে সাংবাদিকের দিকে অভিনেত্রী প্রভা আঙুল তুললেও রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে নিজের আত্মপক্ষ সমর্থন করে সাংবাদিকদের উদ্দেশে খোলা চিঠি লেখেন তিনি।

যেখানে প্রভা জানান, সাংবাদিকদের সঙ্গে তার অহেতুক ভুল বোঝাবুঝির অবসান হোক। আগের মতো ভাই-বোন সম্পর্ক নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category