শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মাহফুজ আহমেদের নতুন সিরিজ ‘অদৃশ্য’

  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৯৩ Time View

মিডিয়া থেকে দীর্ঘ বিরতির পর রাজকীয় বেশে আবারও পর্দায় ফিরে এসেছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। ইন্ডাস্ট্রিতে ফিরে এসেই একের পর এক দিচ্ছেন নতুন চমক।দীর্ঘ বিরতির পর শুরুটা হয়েছিল কোরবানি ঈদে মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে। দর্শকদের ভালোবাসায় নাম লেখাতে পেরেছেন ব্যবসাসফল সিনেমার তালিকায়।

রূপালি পর্দা কাঁপিয়ে এবার তিনি চমক নিয়ে আসছেন ওটিটি প্ল্যাটফর্মে। কাজ শুরু করেছেন নতুন সিরিজ ‘অদৃশ্য’-তে। এ সিরিজে মাহফুজের বিপরীতে দেখা যাবে অপি করিমকে।
জনপ্রিয় এ জুটি এক সময় টিভি পর্দা কাঁপিয়েছে। এবার তাদের সে রসায়ন দেখা যাবে ওটিটিতে। মাহফুজের ক্ষেত্রে ওটিটিতে প্রথম কাজ হলেও অপির এ প্ল্যাটফর্ম নতুন নয়। অপির প্রথম কাজ  ছিল অমিতাভ রেজার সিরিজ ‘ঢাকা মেট্রো’।
 
‘অদৃশ্য’ নামের সিরিজটি নির্মাণ করছেন সাফায়েত মনসুর রানা। এর মধ্যেই সিরিজটির অর্ধেক কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী  ২২ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে নতুন এ সিরিজটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category