শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া চীনের

  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৬ Time View

চীন রাশিয়াকে মারণাস্ত্র দেয়ার কথা ভাবছে, যুক্তরাষ্ট্রের এমন দাবির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। সোমবার (২০ ফেব্রুয়ারি) চীনের একজন মুখপাত্র এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চীন-রাশিয়ার সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের আঙুল তোলা বা এমনকি আমাদের ওপর কোনো ধরনের জোর খাটানোকে মেনে নেয়া হবে না

ওয়াং ওয়েনবিন বলেছেন, মস্কোর সঙ্গে বেইজিংয়ের ‘সহযোগী অংশীদারিত্ব’ কোনো ধরনের সংঘাতের ওপর তৈরি নয়। আমাদের সম্পর্ক ঐতিহাসিক । তিনি আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন, চীনের কাছে কোনো বিষয় নিয়ে দাবি করার অবস্থানে নেই। 
 
এর আগে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দেখা করার পরে ব্লিঙ্কেন সিবিএস নিউজকে দেয়া সাক্ষাতকারে চীন রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্রের সহায়তা করার চিন্তাভাবনা করছে এমন মন্তব্য করে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন।  

তিনি বলেন, এখন পর্যন্ত  চীনা কোম্পানিগুলো ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন বস্তুগত সহায়তা দিয়েছে। আমাদের কাছে তথ্য রয়েছে তারা প্রাণঘাতী অস্ত্রের সহায়তা দেওয়ার বিষয়ে বিবেচনা করছে।  
এদিকে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা দেয়ায় বেইজিং এবং মস্কোর অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category