মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মার্কিন ড্রোন ধ্বংসকারী রুশ যুদ্ধবিমানের পাইলটদের পুরস্কার

  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩১৯ Time View

মার্কিন ড্রোন এমকিউ-৯ রিপার ‘ধ্বংস করা’ যুদ্ধবিমানের পাইলটদের পুরস্কৃত করেছে রাশিয়া। ড্রোন ধ্বংস করা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যে শুক্রবার (১৭ মার্চ) দুই সুখোই-২৭ যুদ্ধবিমানের দুই পাইলটকে পুরস্কার প্রদান করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

গত মঙ্গলবার (১৪ মার্চ) রাশিয়ার দুই সুখোই-২৭ যুদ্ধবিমানের তৎপরতায় কৃষ্ণসাগরে ভেঙে পড়ে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন। ড্রোনটি ওই এলাকায় নজরদারি করছিল বলে দাবি মস্কোর। শুক্রবার (১৭ মার্চ) ওই দুই যুদ্ধবিমানের পাইলটদের জন্য পুরস্কার ঘোষণা করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ যুদ্ধবিমান ড্রোনটিকে স্পর্শই করেনি।

আরও জানায়, ওইদিন সকাল সাড়ে ৯টায় রুশ যুদ্ধবিমানের খুব কাছাকাছি চলে আসায় ড্রোনটি নিয়ন্ত্রণ হারায় এবং সাগরের পানির ওপর আছড়ে পড়ে। আরও বলেছে, ড্রোনটি তার ট্রান্সপন্ডার বন্ধ করে উড়ছিল এবং আকাশসীমার বিধিনিষেধ লঙ্ঘন করেছিল।

তবে মার্কিন সামরিক বাহিনী বলছে, ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় কৃষ্ণসাগরের ওপর একটি নজরদারি মিশনে ছিল। সে সময় রুশ যুদ্ধবিমানগুলো তার পিছু নেয় এবং হয়রানি করে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ড্রোন ধ্বংসের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। ফুটেজে দেখা যায়, কৃষ্ণসাগরের উড়ন্ত ড্রোনটির পাশ ঘেষে দুইবার উড়ে যায় রুশ যুদ্ধবিমান সুখোই-২৭ ফ্লাঙ্কার। প্রথমবার এর সামনের দিকে জ্বালানি ছিটিয়ে দেয়। মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, এমন হয়রানিমূলক কৌশল এর আগে কখনও দেখা যায়নি।

দ্বিতীয়বার এস-২৭ যুদ্ধবিমানটি এমকিউ-৯ রিপারের এত কাছাকাছি দিয়ে যায় যে, এরপরই ড্রোনটির নেটওয়ার্কে গোলযোগ দেখা যায়। কিছুক্ষণ পরই সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। যা ইঙ্গিত করে যে সংঘর্ষ ঘটেছে।

  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category