সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

মারা গেলেন চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন

  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৮৪ Time View

৭৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের কন্যা অভিনেত্রী জোসেফিন চ্যাপলিন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে অভিনেত্রীর পরিবার।

১৯৪৯ সালের ২৮ মার্চ জন্মগ্রহণ করেন জনপ্রিয় এ অভিনেত্রী। জোসেফিন ছিলেন ৫৩ বছর বয়সী চার্লি চ্যাপলিন এবং তার স্ত্রী ১৮ বছর বয়সী উনা ও’নীলের আট সন্তানের মধ্যে তৃতীয় সন্তান।

 মার্কিন সাময়িকী ভ্যারাইটিতে প্রকাশিত হওয়া প্রতিবেদন থেকে জানা যায়, বাবার পথ ধরে মেয়েও অভিনয় জগতে পা রাখেন। ১৯৫২ সালে ‘লাইমলাইট’ সিনেমায় প্রথম অভিনয় করেন জোসেফিন।
 
ক্যারিয়ারে একাধিক সিনেমায় অভিনয় করলেও বেশি কাজ করেছেন ফরাসি সিনেমায়। তবে ক্যানাডিয়ান নাটক ‘দ্য ব্যাড বয়’ তাকে তারকা খ্যাতি এনে দেয়। অস্কার জয়ী ছবি ‘দ্য ক্যান্টারবেরি টেলস’-এ তিনি অভিনয় করেন।
 
ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ের পিঁড়িতে বসেন জোসেফিন। প্রথম স্বামী গ্রিক ব্যবসায়ী নিক্কি সিস্টোভারিস ও দ্বিতীয় স্বামী প্রত্নতত্ত্ববিদ জঁ-ক্লড গার্ডিন।
 
এদিকে ভ্যারাইটির প্রতিবেদন বলছে, ১৩ জুলাই প্যারিসে হঠাৎই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জোসেফিন। মৃত্যুর প্রায় ১০ দিন পর অভিনেত্রীর মৃত্যুর খবরটি প্রকাশ্যে আনেন তার পরিবার। তবে ঠিক কী কারণে অভিনেত্রীর মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category