বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন

মানব অক্ষরে ‘বয়কট বিএনপি’

  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৭৬ Time View

পটুয়াখালীতে মানব অক্ষরে ‘বয়কট বিএনপি’ লিখে প্রতিবাদ জানিয়েছে জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে শহরের নবনির্মিত শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার জুনায়েদ হাসিবের উদ্যোগে এভাবে প্রতিবাদ জানানো হয়।

পরে দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের নামে অরাজকতা, সন্ত্রাস, পুলিশ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের নামে অরাজকতা, সন্ত্রাস, পুলিশের ওপর হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে সাধারণ মানুষ এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে বিএনপি-জামায়াতকে বয়কট করেছে বলে জানান সাধারণ জনগণ।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার জুনায়েদ হাসিব বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। আর এই উন্নয়নকে বাধা দিতে বিএনপি-জামায়াত জোট হয়ে অবৈধ হরতাল ও অবরোধ দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ বিএনপি-জামায়াতের এই অরাজকতায় কোনোভাবেই ভীত নয়। তারা অবরোধ ও হরতাল বয়কট করে দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category