শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

মাদক ব্যবসার অভিযোগে অজি স্পিনার গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৩ Time View

মাদক ব্যবসার অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

তিন লাখ ৩০ হাজার ডলার দামের এক কেজি কোকেন বেচা-কেনার সঙ্গে ম্যাকগিল জড়িত ছিলেন বলে অভিযোগ এনেছে পুলিশ। ওই কোকেন বিক্রির জন্য তিনি দু’জন ব্যক্তির সঙ্গে চুক্তি করেন। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে অস্ট্রেলিয়ার পুলিশ ম্যাকগিলের মাদক কারবারির সঙ্গে সম্পৃক্তার তথ্য পেয়েছে। পুলিশ দাবি করেছে, জেনে বুঝেই অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার মাদক ব্যবসায় সম্পৃক্ত হন।


ম্যাকগিলের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রমাণিত হলে বড় সাজা হতে পারে তার। যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে ৫২ বছর বয়সী এই স্পিনারের। কারণ অস্ট্রেলিয়ায় মাদক ব্যবসার শাস্তি গুরুতর।
অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলা ম্যাকগিল অবশ্য নিজেই ফাঁদে পড়েছেন। ২০২১ সালে তিনি অপহরণ হয়েছিলেন বলে অভিযোগ দায়ের করেন। ওই সময় তিনি জানিয়েছিলেন, তাকে একটি চক্র অপহরণ করে এবং উলঙ্গ করে মারধর করেছে। তারা তাকে মেরে ফেলতে পারেন এমন শঙ্কার কথাও বলেছিলেন।তার সময়ে দারুণ এক স্পিনার হিসেবে সুনাম ছিল ম্যাকগিলের। তবে সে সময়ে শেন ওয়ার্নের কারণে দলে সুযোগ পেতেন না এই লেগ স্পিনার। অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডেও খেলেছেন ম্যাকগিল। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category