বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয়: রুহুল কবির রিজভী

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “আজ আমরা নিজেরাই দ্বিধাবিভক্ত। কেউ মাজার ভাঙছে, কেউ লাশ পুড়িয়ে দিচ্ছে—এগুলো তো রাসুলের শিক্ষা নয়।”

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “আজ আমরা গণতন্ত্রের চেতনা কিংবা রাষ্ট্রীয় চেতনার কথা বলি। অথচ পৃথিবীর কাছে নিদর্শন রেখে গেছেন আরবের সেই মহামানব। আমরা সেখান থেকে শিক্ষা না নিয়ে নিজেদের ধর্ম ও ইসলামকে কত ফেরকা, কত ফিতা, কত বিভাজনের মধ্যে ঠেলে দিয়েছি। অথচ আমাদের মহানবী ছিলেন ঐক্যের প্রতীক।”

তিনি আরও বলেন, “যে মহামানবকে নিয়ে আজ মিলাদ ও আলোচনার আয়োজন করা হয়েছে, তার জীবন ও আদর্শ নিয়ে বিস্তারিত বলা আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য কঠিন। তিনি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত বাণী সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন এবং তার জীবন ছিল অনুপম দৃষ্টান্ত। তার চারিত্রিক বৈশিষ্ট্যের সামান্য অনুকরণ যদি আমরা করতাম, তবে এই দেশ থেকে অন্যায়-অনাচার, হানাহানি, রক্তারক্তি সব বন্ধ হয়ে যেত।”

বিএনপির এই নেতা বলেন, “যিনি আমাদের মডেল, যিনি আদর্শের প্রতীক—তাকে আমরা অনুসরণ করি না, অনুকরণও করি না। এটাই মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।”

মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category