মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Title :

মহেশপুরে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬৫ Time View

ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার জীবননগর-কালীগঞ্জ সড়কের তুষার সিরামিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি এসি বাস ঘটনাস্থলে পৌঁছালে সিরামিকস কারখানা থেকে একটি ট্রাক বের হয়ে আসে। এসময় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category