শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

‘মহানায়ক’ পুরস্কার পেলেন অঙ্কুশ

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৭৫ Time View

২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিবস। আর এ বিশেষ দিনটিকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছেন টালিউড তারকাদের সম্মান প্রদানের দিন হিসেবে।

চলতি বছরেও মহানায়কের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে বাংলা চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক’ সম্মানে সম্মানিত করা হয়ছে টলিউডের পাঁচ জনপ্রিয় মুখকে। তারকাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী নিজেই।২০২৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘মহানায়ক’ সম্মান যারা পেলেন তাদের অন্যতম হচ্ছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা।এ বিশেষ দিনের অনুষ্ঠানের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। এ থেকে একটি ছবির ক্যাপশনে লেখেন, পুরস্কার অনুপ্রেরণা জোগায়। তাই গ্রহণ করলাম। প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্য।

তিনি আরও লেখেন, আপাতত আমার মতো একজন সামান্য ‘নায়ক’কে সরকারের পক্ষ থেকে এ ‘মহানায়ক’ সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ। নজরের সামনে সাজিয়ে রেখে দেব যাতে রোজ চোখে পড়লেই নিজেকে বলি ‘ভাগ্যবান দয়া করে ভগবান বানিয়েছেন। যোগ্যতা পরিশ্রম করে নিজে অর্জন করো’।

অঙ্কুশের এ পোস্টে স্বাভাবিকভাবেই অসংখ্য মন্তব্য করেন তার ভক্তরা। সাধারণ মানুষ এই ‘মহানায়ক’ সম্মান পাওয়াটাকে কীভাবে গ্রহণ করলেন।

অঙ্কুশের পোস্টের প্রথম কমেন্টেই নজরে পড়ল এক নেটিজেন লিখেছেন, ‘আমি তোমাকে অসম্মান করতে চাই না, কিন্তু মহানায়ক ব্যাপারটাকে হাস্যকর বিষয় বানিয়ে দেওয়া হচ্ছে। মহানায়ক মানুষ বানায়, তার জন্য পুরস্কার লাগে না। কিন্তু এই উপাধির মর্যাদা দিন দিন হারিয়ে যাচ্ছে।’ এমন বিভিন্ন ধরনের মন্তব্য অঙ্কুশ বেশ উপভোগ করছেন।

এমএমএফ/এএসএম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category