এ সময় রোজাদারদের মধ্যে প্রায় ২৩ লাখ ইফতারের প্যাকেট এবং প্রায় ১০ লাখ বোতল জমজমের পানি বিতরণ করা হয়েছে।
রমজান মাসে পবিত্র রওজা শরিফ জিয়ারত করছেন বিপুল সংখ্যক মুসল্লি। সমাগম নিয়ন্ত্রণ করতে নারী ও পুরষদের জন্য পৃথক সময়সূচী করা হয়েছে। রমজান মাসের শুরু থেকে ১৯তম দিন পর্যন্ত সবার জন্য তা উন্মুক্ত থাকবে।
এসব দিনে পুরুষরা রাত আড়াইটা থেকে ফজর নামাজ এবং সকাল সাড়ে ১১টা থেকে এশার নামাজ পর্যন্ত রওজা শরিফ জিয়ারত করতে পারবে। আর নারীরা ফজরের নামাজের পর থেকে সকাল ১১টা পর্যন্ত এবং রাত ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জিয়ারত করতে পারবে।
এদিকে রমজান উপলক্ষে মুসল্লিদের জন্য নানা সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে মসজিদে নববি কর্তৃপক্ষ। মসজিদের বিভিন্ন অংশ নতুন করে সাজানো হয়েছে। মুসল্লিদের জন্য পবিত্র কোরআন ও জমজমের পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।
রমজানে বিদেশ থেকে সৌদি আরবে আগত মুসল্লিদের সুযোগ-সুবিধা দিতে কাজ করে যাচ্ছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মুহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরসহ অন্যান্য স্থলবন্দর দিয়ে দেশটিতে প্রবেশ করা ব্যক্তিরা যেন কোনো ধরনের বিপত্তিতে না পড়েন, সে বিষয়ে কাজ করে যাচ্ছে তারা।