শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মদকাণ্ডে পাঁচ ফুটবলারকে পাঁচরকম শাস্তি দিলো বসুন্ধরা কিংস

  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৯১ Time View

এএফসি কাপ খেলে মালদ্বীপ থেকে ফেরার সময় ৬৪ বোতল মদ এনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের হাতে ধরা পরা ৫ ফুটবলারের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা কিংস।

এতে ৫ ফুটবলারকে পাঁচরকম শাস্তি দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়ন দলটি। এর মধ্যে অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন ও ডিফেন্ডার রিমন হোসেনকে শুধুমাত্র জরিমানা করেছে। মোরসালিনকে ১ লাখ ও রিমনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তপু বর্মনকে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে কোনো জরিমানা না করে আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। তৌহিদুল আলম সবুজকে ২০২৩-২০২৪ মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

মদকাণ্ড ধরা পরার পর কিংস কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ৫ ফুটবলারকে সাময়িক নিষিদ্ধ করেছিল। এর পর পুরো ঘটনা তদন্ত করে এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।ফুটবলারদের শাস্তি প্রদানের পাশাপাশি দলের সাথে গমনকারী অফিসিয়ালদের আরো অধিকতর সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে ক্লাবটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category