শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভয়াবহ দাবানলে পুড়ছে হাওয়াই দ্বীপ , নিহত ৩৬

  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৯২ Time View

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অঙ্গরাজ্যটির লাহাইনা শহর। স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) রাতে কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে এ পর্যন্ত দাবানলের কারণে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়ায় অন্তত ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হাওয়াই দ্বীপপুঞ্জে হেক্টরের পর হেক্টর বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন লাহাইনা শহরের বাসিন্দারা। চারদিকে সমুদ্রবেষ্টিত মাউই অংশের লাহাইনা শহরের অসংখ্য মানুষ আগুন থেকে বাঁচতে পানিতে ঝাঁপিয়ে পড়ছেন, ঘটেছে হতাহতের ঘটনা। এখন পর্যন্ত অন্তত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শহরটিতে।

এদিকে, হাওয়াইয়ের বিভিন্ন অংশে অন্তত ৭টি দাবানল সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। লাহাইনা শহরটির রাস্তাঘাট থেকে শুরু করে অসংখ্য বাড়িঘর ও দোকানপাট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দাবানলের কারণে নিঃস্ব হয়ে গেছেন অসংখ্য মানুষ।

 দুর্ঘটনা এড়াতে অন্তত ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন আরও অন্তত ১৫ হাজার মানুষ। উদ্ধারকর্মীরা জানান, শহরটির বিদ্যুৎ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি ধ্বংসাবশেষের কারণে উদ্ধার তৎপরতায়ও ব্যাঘাত ঘটছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category