সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

ভূমিকম্পে রাজধানীর বংশালে ৩ জন নিহত

  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৯ Time View

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের অংশ ধসে তিন পথচারী নিহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে বংশালের কসাইটুলি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচ তলা বিল্ডিংয়ের রেলিং ধসে পড়লে তিনজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ বলেন, “ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ায় তিন পথচারী নিহত হয়েছেন। আমাদের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category