মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ভূমিকম্পে প্রাণ হারালেন তুরস্কের গোলরক্ষক

  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭২ Time View

তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন তুর্কি ক্লাব ইয়েনি মালাতিয়াস্পোর গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কাসলান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব।

রোববারের ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে চাপা পড়েন তুর্কাসলান। পরে মৃত অবস্থায় এই গোলরক্ষককে উদ্ধার করা হয়।

২০২১ সালে তুরস্কের দ্বিতীয় বিভাগের দল ইয়েনি মালাতিয়াস্পোরে যোগ দেন তিনি। ক্লাবটির জার্সি গায়ে ছয় বার গোলপোস্ট সামলাতে মাঠে নামেন এই গোলরক্ষক। আহমেত ইয়ুপের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশটির ফুটবল অঙ্গনে।

উল্লেখ্য, গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর পর থেকে দফায় দফায় আরও কয়েকটি ভূমিকম্প হয়েছে।

এখন পর্যন্ত এ ঘটনায় তুরস্কে মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৮৯৪ জনের। আর সিরিয়ায় মারা গেছেন এক হাজার ৯৩২ জন। হতাহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category