শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভূমধ্যসাগর থেকে পাঁচ শতাধিক অভিবাসীকে উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩৪২ Time View

ভূমধ্যসাগর থেকে ৫৩২ জন অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। মাল্টা ও ইতালির উপকূল থেকে মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে দুটি উদ্ধারকারী জাহাজ বুধবার (৫ এপ্রিল) বিকেল পর্যন্ত তাদের উদ্ধার করে। খবর ইনফোমাইগ্রেন্টসের।

উন্নত জীবনের আসায় অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে প্রতিনিয়ত ইউরোপে প্রবেশের চেষ্টা করে অভিবাসনপ্রত্যাশীরা। এদের অনেকে লক্ষ্যে পৌঁছাতে পারলেও, শত শত অভিবাসীর ঠাই হয় সাগরের অতল গহব্বরে। যাদের মরদেহটিও খুঁজে পাওয়া যায় না।মঙ্গলবার থেকে বুধবার বিকেল পর্যন্ত ভূমধ্যসাগরের মাল্টা ও ইতালি উপকূলে অভিযান চালায় দুটি উদ্ধারকারী জাহাজ। ১১ ঘণ্টার বেশি সময় ধরে মাল্টার উপকূলে অভিযান চালিয়ে চার শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। অন্যদিকে ইতালি উপকূল থেকে প্রায় একশো অভিবাসীকে উদ্ধার করে দেশটির কোস্টগার্ড।

এক বিবৃতিতে ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, ১ এপ্রিল লিবিয়া উপকূল থেকে দুটি মাছ ধরা নৌকায় করে সাগর পথে রওনা দেয় অভিবাসীরা। এরপর থেকে গত কয়েকদিন ধরেই সাগরে ভাসমান অবস্থায় ছিল তারা। খাবারের অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। নারী ও শিশুসহ উদ্ধার হওয়া অভিবাসীরা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিরিয়া ও সোমালিয়ার নাগরিক। তাদেরকে ইতালির একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।
 
সাম্প্রতিক বছরগুলোতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের সংখ্যা বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত শুধুমাত্র ইতালিতে প্রবেশ করেছে অন্তত ২৮ হাজার অভিবাসী, একই সময়ে ২০২২ সালে এই সংখ্যা ছিল ৬ হাজার ৮শ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category