বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

ভুয়া ডিভোর্সের কাগজ দিয়েছে, এখনও রিয়া মনি আমার স্ত্রী : হিরো আলম

  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭০ Time View

স্ত্রী রিয়া মনি ও ম্যাক্স অভি মিলে প্রতারণার মাধ্যমে ভুয়া ডিভোর্সের কাগজ দিয়েছে বলে দাবি করেছেন আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। পুরো কাগজটি মিথ্যা তথ্যে ভরা এবং এটি বানোয়াট। সেই সঙ্গে রিয়া মনি ও অভিকে ধোলাই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছেন হিরো আলম। এক ফেসবুক পোস্টের মাধ্যমে হিরো জানান, আজ ৩ টায় ঢাকায় তার অফিসে সাংবাদিক সম্মেলন।

এর আগে, গতকাল শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিরো আলম ভুয়া তালাকের বিষয়টি সামনে আনেন।

হিরো আলম বলেন, রিয়া মনি এখনও আমার স্ত্রী। আমাকে এই ভুয়া কাগজ দেওয়া হয়েছে, যেন আমি তাদের ব্যক্তিগত বিষয়ে কোনো হস্তক্ষেপ না করি। রিয়া মনি এবং ম্যাক্স অভি যদি ভবিষ্যতে ভিডিও বানায়, তাহলে যেখানেই পাবো সেখানেই তাদের ধোলাই দেব।

তিনি আরও বলেন, ইতিকে ম্যাক্স অভি চার মাস আগেই তালাক দিয়েছেন, কিন্তু তিনি ইতিকে বিয়ে করবেন না। কারণ, ইতিকে বিয়ে করলে ম্যাক্স অভি এবং তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না।

মিথিলার সঙ্গে সম্পর্কের বিষয়ে হিরো আলম বলেন, মিথিলা আমার স্ত্রী নয়। তার শখ হলো ভাইরাল হওয়া। সে ভাইরাল হওয়ার জন্য এসব নাটক সাজিয়েছে এবং আমার নামে মামলা করেছে। এই মামলার জন্য যদি আমার জেলে যেতে হয়, আমি যাবো, তবুও তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category