শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

ভারত এবার গুটিয়ে গেলো ২১৩ রানেই

  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

আগেরদিন পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটেই ৩৫৬ রানের পাহাড় গড়েছিল ভারত। রাত পেরিয়ে পরের দিনই সেই দলটি যেন দেখে ফেললো মুদ্রার অপরপিঠ।

ভারতকে নাকাল করে ছাড়লেন লঙ্কান দুই স্পিনার, এর মধ্যে একজন আবার অকেশনাল বোলার! ৪৯.১ ওভারে ২১৩ রানেই গুটিয়ে গেছে ভারতের ইনিংস।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল ভারত। শুরুটা ভালোই ছিল। আরও একবার ওপেনিং জুটিতে দারুণ সূচনা পায় ভারত।কিন্তু রোহিত শর্মা আর শুভমান গিলের ৮০ রানের উদ্বোধনী জুটির পরও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতীয়রা। গিল ১৯ করে ওয়াল্লেলাগের বলে বোল্ড হন। এরপর বিরাট কোহলিকে ৩ রানেই সাজঘরের পথ দেখান লঙ্কান বাঁহাতি স্পিনার।

রোহিত শর্মা হাফসেঞ্চুরি পেয়েছেন। তাকেও বোল্ড করেছেন ওয়াল্লালাগে। ৪৮ বলে রোহিতের ৫৩ রানের ঝোড়ো ইনিংসে ছিল ৭টি চারের সঙ্গে ২টি ছক্কার মার।

মাঝে লড়াই করেছিলেন ইশান কিশান (৬১ বলে ৩৩) আর লোকেশ রাহুল (৪৪ বলে ৩৯)। ৮৯ বলে তাদের ৬৩ রানের জুটিটি ভাঙার পর ভারতীয় ব্যাটারদের কেউ আর দাঁড়াতে পারেননি। শেষদিকে অক্ষর প্যাটেল ২৬ রান করে ভারতকে দুইশ পার করে দিয়েছেন।

ওয়াল্লালাগের পর বল হাতে ভেল্কি দেখান অকেশনাল অফস্পিনার চারিথ আসালাঙ্গা। ওয়াল্লালাগে ৪০ রানে ৫টি আর আসালাঙ্কা ১৮ রানেই নিয়েছেন ৪টি উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category