মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৮১ Time View

ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। মঙ্গলবার (২৩ মে) সকালে নাগপুর-পুনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 মঙ্গলবার সকালের দিকে পুনে থেকে একটি যাত্রীবাহী বাস বুলধানা জেলার মেহেকারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে তোলা ছবি থেকে দেখা গেছে, বাস এবং ট্রাক দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের মাত্রা এতটাই তীব্র যে, তা থেকে খুব সহজেই অনুমান করা যায় বাস এবং ট্রাক উভয় গাড়িই তুমুল গতিতে চলছিল। উল্লেখ্য, ট্রাকটি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।  
 
বাসের ভেতরের ছবি থেকে দেখা গেছে, সিটগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন। তারা যানবাহনের ছিন্নভিন্ন ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে যাওয়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। কাজটি সহজ করতে উইন্ডশিল্ড এবং জানালার কাঁচ ভেঙে ফেলা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category