শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভারতে সংখ্যালঘুবিরোধী ঘৃণামূলক বক্তব্য বেড়েছে ৭৪ শতাংশ

  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

ভারতে ২০২৪ সালে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য বেড়েছে ৭৪ শতাংশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) ওয়াশিংটনভিত্তিক রিসার্চ গ্রুপ এ তথ্য জানিয়েছেগত বছরের জাতীয় নির্বাচনকে ঘিরে এ ধরনের ঘৃণামূলক বক্তব্য বাড়ে উল্লেখযোগ্য হারে।ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনটি এমন এক সময় সামনে এল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কয়েক দিনের মধ্যে বৈঠক হতে চলেছে।

ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য দীর্ঘদিন ধরে মোদী সরকারের সমালোচনা করেছে আসছে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কিছু মানবাধিকার সংগঠন।

তবে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের বিষয়টি অস্বীকার করেছে মোদী সরকার ও বিজেপি।

ইন্ডিয়া হেট ল্যাব জানিয়েছে, গত বছরের এক তৃতীয়াংশ ঘৃণামূলক বক্তব্যের ঘটনা ঘটেছে ১৬ মার্চ থেকে ১ জুন নির্বাচনী প্রচারণার সময়। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে মে মাসে।গ্রুপটি এপ্রিলে মোদীর মন্তব্যের উদ্ধৃতি দেয় যেখানে তিনি মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছিলেন যাদের বেশি সন্তান রয়েছে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category