শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

ভারতে বোমা হামলায় ৮ পুলিশ নিহত

  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের পেতে রাখা বোমা বিস্ফোরণে আটজন পুলিশ সদস্য ও তাদের এক গাড়িচালক নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ সোমবার (৬ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, বিজাপুর জেলায় পুলিশ সদস্যরা একটি গাড়িতে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, মাওবাদীদের পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের আঘাতে পুরো গাড়িটি ধ্বংস হয়ে যায়। এতে ঘটনাস্থলেই সব আরোহীর মৃত্যু হয়।ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর ওপর সাম্প্রতিক বিক্ষিপ্ত হামলাগুলোর ধারাবাহিকতায় এই ঘটনাটি ঘটলো। রাজ্যটিতে গত কয়েক মাসে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর একাধিক বন্দুকযুদ্ধে বহু বিদ্রোহী নিহত হয়েছেন।

ছত্তিশগড় এবং তার আশপাশের রাজ্যগুলো দীর্ঘদিন ধরে মাওবাদী বিদ্রোহে প্রভাবিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে মাওবাদী কার্যক্রমের ক্ষেত্র উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে এসেছে।

মাওবাদী বিদ্রোহীরা প্রয়াত চীনা নেতা মাও মে তুংয়ের কমিউনিস্ট মতাদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা দাবি করে, দরিদ্র কৃষক ও ভূমিহীন শ্রমিকদের তাদের জমি এবং খনিজ সম্পদের ওপর অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এই লড়াই চলছে। বিদ্রোহীদের অভিযোগ, বড় বড় খনি কোম্পানিগুলো এই সম্পদ শোষণ করছে।বিদ্রোহ দমনে ভারত সরকার তৎপরতা চালালেও এ ধরনের সহিংসতা এখনো পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category