বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

ভারতে পালানোর সময় বেনাপোলে ছাত্রলীগ নেত্রী ও তার ভাই আটক

  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৫ টার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাদেরকে আটক করা হয়।

আটক সুস্মিতা ও তার ছোট ভাই মাগুরা সদরের সাতদোহ এলাকার স্বপন পান্ডের মেয়ে। চিকিৎসার জন্য তারা ভারত যাচ্ছিলেন। সুস্মিতা ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, তাদের কাছে আগে থেকেই গোপন খবর ছিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবেন। এমন খবরের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়।

এসময় দুইজন ইমিগ্রেশনে প্রবেশ করলে সন্দেহজক হিসেবে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সুস্মিতা স্বীকার করেন একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। সেখান থেকে তাদেরকে ঢাকার নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category