শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভারতে নির্মাণাধীন রেল সেতু ভেঙে নিহত অন্তত ১৭

  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২০৬ Time View

ভারতে নির্মাণাধীন একটি রেল সেতু ভেঙে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনেকে ঘটনাস্থলে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

বুধবার (২৩ আগস্ট) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলছেন, ‘সেতুটি যখন ভেঙে পড়ে তখন সেখানে প্রায় ৩৫ থেকে ৪০ জন নির্মাণ শ্রমিক ছিলেন।’

এনডিটিভি বলছে, মিজোরামের রাজধানী শহর আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে অবস্থিত সাইরাং এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এদিকে এই ঘটনায় ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

অন্যদিকে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার কথাও নিশ্চিত করেছেন তিনি।

আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি বলেছেন, ‘আইজলের কাছে সাইরাংয়ে নির্মাণাধীন রেলওয়ে ওভার ব্রিজ আজ ধসে পড়েছে; এতে কমপক্ষে ১৭ জন শ্রমিক মারা গেছেন। উদ্ধার কাজ চলছে।’

মিজোরামের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এই ট্র্যাজেডিতে আমি গভীরভাবে শোকাহত এবং ব্যথিত। আমি শোকাহত সকল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য যারা বেরিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেছেন, রেলওয়ে কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category