শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভারতে চলন্ত ট্রেনে সন্তানের জন্ম দিলেন এক নারী

  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৯৬ Time View

চিকিৎসা শেষে ভারতের মুম্বাই থেকে কলকাতা ফিরছিলেন সাতক্ষীরার বাসিন্দা রেজাউল করিম ও তার স্ত্রী মঞ্জিলা খাতুন। ডাউন মুম্বাই নামে একটি মেইল ট্রেনে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা।

ট্রেনটি মেচেদা স্টেশনে ঢোকার মুখে হঠাৎ মঞ্জিলা খাতুনের প্রসব যন্ত্রণা শুরু হয়। উপায় না পেয়ে সহযাত্রীদের সাহায্যে চলন্ত ট্রেনেই কন্যা সন্তানের জন্ম দেন তিনি। শনিবার (২২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।জানা যায়, ট্রেনের মধ্যেই সদ্যোজাতের ভূমিষ্ঠ হওয়ার খবর দেওয়া হয় টিকিট পরীক্ষককে। খবর পেয়েই টিকিট পরীক্ষক তড়িঘড়ি বাগনান স্টেশনের মাস্টারকে খবর দেন। এরপরই রেল কর্তৃপক্ষ ও প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তৎপরতা শুরু হয়। আগে থেকেই স্টেশনের বাইরে প্রস্তুত রাখা ছিল অ্যাম্বুলেন্স। ট্রেনটি বাগনান স্টেশনে দাঁড় করানো হলে মা ও নবজাতককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, নবজাতকটি প্রিম্যাচিউর। দু’ঘণ্টা মা ও শিশুকে পর্যবেক্ষণে রাখার পর তাদের কলকাতা নেওয়ার পরামর্শ দেন।

দক্ষিণ-পূর্ব রেলের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় দলুই বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা বাগনানের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করি। তাদের সব ধরনের ব্যবস্থা করে রাখতে বলি। এ ধরনের কাজ করতে পেরে আমাদের ভালো লাগছে।

ডিডি/এসজে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category