শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভারতে চলন্ত ট্রেনে কনস্টেবলের গুলিতে নিহত ৪

  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১০৭ Time View

ভারতের মহারাষ্ট্রের পালঘর রেলওয়ে স্টেশনের কাছে একটি চলন্ত ট্রেনে রেলওয়ে সুরক্ষা বাহিনীর সদস্যের (আরপিএফ) গুলিতে একজন সহকারী সাব-ইন্সপেক্টরসহ (এএসআই) চারজন নিহত হয়েছে।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। রেলওয়ের এক কর্মকর্তা এই খবর জানিয়েছেন। ঘটনার পর হামলাকারী আরপিএফ কনস্টেবল চেতন সিং পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করা হয়।

আরপিএফ-এর পক্ষ থেকে বলা হয়, ‘জয়পুর-মুম্বাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসের (১২৯৫৬) ভেতরে গুলি চালিয়ে এএসআই-সহ চারজন নিহতের খবর পাওয়া গেছে।

অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ডিসিপি উত্তর জিআরপিকে জানানো হয়েছে।’কর্মকর্তারা জানায়, অভিযুক্ত চেতন সিং ভোর ৫টার দিকে তার অস্ত্র থেকে গুলি চালায়।

এতে তার আরপিএফ সহকর্মী এবং এসকর্ট ডিউটির দায়িত্বে থাকা এএসআই টিকা রাম মীনা এবং ট্রেনে থাকা তিন যাত্রী নিহত হয়। তারা মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিল।’ নিহত এএসআই টিকা রাম মীনা রাজস্থানের সওয়াই মাধোপুরের এবং অভিযুক্ত চেতন সিং উত্তরপ্রদেশের হাতরাসের বাসিন্দা। সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category