শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভারতে কুস্তিগিরদের বিক্ষোভে পুলিশি নিপীড়ন, তীব্র নিন্দা আইওসির

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১০৪ Time View

পুলিশি নিপীড়নের শিকার হয়েছেন ভারতে বিক্ষোভরত শীর্ষ কুস্তিগিররা। তাদের সঙ্গে পুলিশের এমন আচরণে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

এ ছাড়াও ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি বৃজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির তদন্তের দাবি জানিয়েছে আইওসি। মঙ্গলবার (৩০ মে) রাতে এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। খবর বিবিসির।

 

যৌন হয়রানির অভিযোগে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি বৃজভূষণ শরণ সিংকে গ্রেফতারের দাবিতে গত এপ্রিল থেকে দিল্লিতে আন্দোলন করে আসছেন ভারতের শীর্ষ রেসলাররা।
 
গত রোববার (২৮ মে) তারা ভারতের নতুন পার্লামেন্ট ভবনের দিকে পদযাত্রা নিয়ে অগ্রসর হলে পুলিশি নিপীড়নের শিকার হন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দাঙ্গার মামলাও করেছে পুলিশ।
 
বৃজভূষণ শরণ সিং বিজেপির একজন প্রভাবশালী এমপি। অভিযোগ অস্বীকার করে ‍তিনি বলেন, কুস্তিগিররা রাজনৈতিক নেতাদের মাধ্যমে প্রভাবিত হয়েছে।
 
বৃজভূষণ শরণ সিং বলেন, ‘দিল্লি পুলিশ তদন্ত করছে। তারা যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়, তাহলে আমাকে গ্রেফতার করবে। তারা তাদের তদন্ত চালিয়ে যাক।’
 
এর আগে রোববার (২৮ মে) পুলিশ অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক, বাজরাং পুনিয়া ও দুবার বিশ্বজয়ী ভিনেশ ফোগাটকে গ্রেফতার করে। পরে মুক্তি দেয়া হলেও পুলিশ তাদের বিরুদ্ধে দাঙ্গার মামলা করেছে।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভকারীদের ছবিতে দেখা গেছে, পুলিশ কুস্তিগিরদের টেনে বাসে তুলছে।
 
মঙ্গলবার এক যৌথ ‍বিবৃতিতে অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক ও বজরং পুনিয়াসহ বিক্ষোভরত কুস্তিগিররা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা আমাদের মেডেল গঙ্গার পানিতে ফেলে দেব।’
 তারা আরও বলেন, ‘গঙ্গা আমাদের কাছে যত বেশি পবিত্র, এই মেডেলও আমাদের কাছে ততটাই পবিত্র। এই মেডেল পুরো দেশের জন্য পবিত্র। আমরা এর উপযুক্ত স্থান গঙ্গাতেই ফেলব। এই মেডেল আমাদের জীবন। আমাদের আত্মা। তাই এটা ফেলে দেয়ার পর আমাদের আর বেঁচে থাকার মানে হয় না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category