মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভারতের সাবেক অধিনায়ক বিষেণ সিং আর নেই

  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৯৩ Time View

ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিষেণ সিং বেদি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুর সময় স্ত্রী, দুই সন্তান নেহা ও অঙ্গদকে রেখে গেছেন এই কিংবদন্তি।

দীর্ঘদিন ধরে অসুস্থতার সাথে পাঞ্জা লড়ে আজ সোমবার (২৩ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সাবেক এই অধিনায়ক। গত দুই বছরে তার শরীরে বেশ কয়েকবার অস্ত্রোপচার করা হয়েছিল।

বিষেণের মৃত্যুর খবর জানিয়ে বিসিসিআই বলেছে, ‘ভারতের সাবেক টেস্ট অধিনায়ক এবং কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদির দুঃখজনক মৃত্যুতে শোক প্রকাশ করছে বিসিসিআই। এই কঠিন সময়ে তার পরিবার এবং ভক্তদের জন্য রয়েছে আমাদের সমবেদনা এবং প্রার্থনা। তার আত্মা শান্তিতে থাকুক।’ভারতের হয়ে ২২ ম্যাচে নের্তৃত্ব দিয়েছিলেন বিষেণ। ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ১২ বছরের ক্যারিয়ারে ৬৭টি টেস্ট ও ১০টি ওয়ানডে খেলেছিলেন এই কিংবদন্তি। তিনি যখন অবসর যান, তখন ২৬৬টি উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন তিনি। ১০টি ওয়ানডেতে মোট ৭টি উইকেট শিকার করেছেন সেই সময়ের সেরা এই স্পিনার।

১৯৬৭ সালে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল বেদির। তার নেতৃত্বে থাকার সময়েই প্রথমবারের মতো কোনো ওয়ানডে ম্যাচ জিতেছিল ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category