শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

ভারতের মাটিতে ২৫ বছর পর আজ মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৭৬ Time View

ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক প্রায় ৩৫ বছরের। ১৯৮৮ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের মুখোমুখি হয়েছিল টাইগাররা। সেটা ছিল ঘরের মাঠে, উইলস এশিয়া কাপে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে।

এরপর গত ৩৫ বছরে ভারতের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে খেলেছে ৪০টি। আটটিতে জয়, ৩১টিতে হার এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল; কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, গত ২৫ বছর ভারতের মাটিতে ‘স্বাগতিক ভারত’র বিপক্ষে কোনো ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পায়নি টাইগাররা।ভারতের বিপক্ষে তাদের মাটিতে এই ৪০ ম্যাচের মাত্র তিনটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিল টাইগাররা। প্রথমবার ১৯৯০ সালে চন্ডিগড়ে, এশিয়া কাপে। এরপর সর্বশেষ ১৯৯৮ সালে ত্রিদেশীয় সিরিজে দুবার ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। একটি মোহালিতে, অন্যটি মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সিরিজে অন্য দলটি ছিল কেনিয়া।

১৯৯০ সালের ২৫ ডিসেম্বর এশিয়া কাপে চন্ডিগড়ে ভারতের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে টাইগাররা। প্রথমে ব্যাট করে ফারুক আহমেদের ৫৭ এবং আতহার আলী খানের ৪৪ রানের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করেছিল বাংলাদেশ। জবাবে নাভজত সিধুর ১০৪ রানের ওপর ভর করে ভারত ১ উইকেট হারিয়ে ৩৬.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়।

১৯৯৮ সালে বাংলাদেশ-কেনিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করে ভারত। সেবার মোহালিতে বাংলাদেশ প্রথম মুখোমুখি হয়েছিল স্বাগতিকদের। আমিনুল ইসলাম বুলবুলের ৭০ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ পেয়েছিল ১৮৪ রানের সংগ্রহ। জবাব দিতে নেমে ভারত ৫ উইকেট হারিয়ে ৪৫.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

পরের ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয় ১১৫ রানে। জবাবে ২৯.২ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয়রা।

এরপর ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশ বেশ কয়েকবারই খেলেছে। টি-টোয়েন্টি কিংবা টেস্ট ম্যাচে। কিন্তু ওয়ানডেতে আর খেলা হয়নি। ঢাকা, চট্টগ্রাম, কলম্বো, ডাম্বুলা, করাচি, পোর্ট অব স্পেন, মেলবোর্ন, দুবাই, বার্মিংহ্যাম- সব বিখ্যাত ভেন্যুতে ভারতের মুখোমুখি হয়েছে টাইগাররা; কিন্তু এ সময়ের মধ্যে ভারতের কোনো ভেন্যুতে নয়।অবশেষে ২৫ বছর বিরতি দিয়ে ওয়ানডেতে আবারও ‘স্বাগতিক’ ভারতের বিপক্ষে মাঠে নামছে আজ বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে কি বাংলাদেশ পারবে ‘ভারতের মাটিতে’ জিততে না পারার আক্ষেপ ঘোচাতে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category