বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

ভারতের বিহারের ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার: রিউমার স্ক্যানার

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে ভারতের বিহারের একটি ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের হিসেবে প্রচার করার প্রমাণ মিলেছে।

ভারতের বিহারের ওই ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করার প্রমাণ আজ রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ফ্যাক্ট-চেকিং সংস্থাটি জানায়, সম্প্রতি অস্ত্র হতে মুখোশধারী কয়েকজন দুষ্কৃতিকারীর পেট্রোল পাম্প এলাকায় ডাকাতির একটি ভিডিও বাংলাদেশের ঘটনা বলে প্রচারিত হয়েছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ‘প্রকাশ্যে অস্ত্র হাতে। দেখেন অবৈধ দখলদার সরকারের মদদপুষ্ট তথাকথিত ছাত্র-জনতা নামধারী ডেভিলদের! এই দেশে দিনে রাতে এখন কেউ নিরাপদ নয়!’ শিরোনামে প্রচার করা হয়েছে।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয় বরং এটি ভারতের বিহারের অস্ত্র হাতে ডাকাতির একটি ঘটনার ভিডিও। ফ্যাক্ট চেক টিমের অনুসন্ধানে পাওয়া যায় যে, ভিডিওটি নিয়ে অনুসন্ধানে হেইট ডিটেক্টর নামের এক্স অ্যাকাউন্টে গত ৭ ফেব্রুয়ারির একটি পোস্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে এই ঘটনার ভিন্ন কোণের আরো একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে এটিকে ভারতের বিহারের বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে খুঁজে পাওয়া যায়। এনডিটিভি নিশ্চিত করে, ভিডিওটি বিহারের।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান টিম জানায়, ভারতীয় আরেক সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, গত ৫ ফেব্রুয়ারি ভারতের বিহারের সাহারসার বৈজনাথপুর থানার টিরি এলাকার পূজা পেট্রোল পাম্প এলাকায় ঘটনাটি ঘটেছে। চারজন সশস্ত্র দুষ্কৃতকারী বন্দুক দিয়ে গুলি করার ভয় দেখিয়ে লুট করে দ্রুত পালিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম জানায়, ভারতের বিহারের একটি ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করা হয়, যা বিভ্রান্তিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category