শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভারতীয় দল নিয়ে রাহুল দ্রাবিড়ের মন্তব্য

  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

লম্বা সময় ধরে ইনজুরির সঙ্গে লড়ে এশিয়া কাপের দলে ফিরেছিলেন লোকেশ রাহুল। কিন্তু ফিরলেও এখনই মাঠে ফিরতে পারছেন না এই ব্যাটার। ইনজুরি থেকে পুরতোপুরি সেরে না ওঠায় এশিয়া কাপের গ্রুপ পর্বে খেলা হচ্ছে না ভারতের ৩১ বছর বয়সী এই ব্যাটার। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।

ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠলেও এশিয়া কাপের দলে রাখা হয়েছে লোকেশ রাহুলকে। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা এই ব্যাটারের বিকল্প হিসেবে সঞ্জু স্যামসনকে স্ট্যান্ডবাই তালিকায় রেখেই স্কোয়াড ঘোষণা করেছিল বিসিসিআই। এখন জানা গেল, এশিয়া কাপের গ্রুপ পর্বে দর্শক হয়েই থাকতে হচ্ছে রাহুলকে।গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ ও নেপালের বিপক্ষে ম্যাচটিতে ৩১ বছর বয়সী ব্যাটারকে দলের বাইরেই রাখছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তার জায়গায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটিতে দলে থাকতে পারেন উইকেটকিপার ব্যাটার ইশান কিশান।রাহুলের না খেলার বিষয়টি নিশ্চিত করে দ্রাবিড়ের দেওয়া বক্তব্যটি টুইট বার্তায় প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড  (বিসিসিআই)। দ্রাবিড় বলেছন, ‘লোকেশ রাহুল বেশ ভালোভাবে উন্নতি করলেও ভারতের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নেপালের বিপক্ষে সে খেলতে পারবে না।’সেই হিসেবে ভারত যদি সুপার ফোরে ওঠে, তবেই এশিয়া কাপে মাঠে নামতে পারবেন রাহুল।

এদিকে রাহুলকে নিয়ে উৎকণ্ঠা বাড়লেও শঙ্কা কেটে গেছে শ্রেয়াস আইয়ারকে নিয়ে। ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফিরছেন আইয়ার। সবকিছু ঠিক থাকলে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষেই তাকে মাঠে দেখা যাবে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এরপর ৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেপাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category