বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

‘ভারতকে পেছনে ফেলতে না পারলে আমার নাম শাহবাজ শরিফ না’

  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

উন্নয়ন ও অর্থনীতিতে ভারতকে পেছনে ফেলতে না পারলে নিজের নাম শাহবাজ শরিফ থাকবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। রোববার (২৩ ফেব্রুয়ারি) পাঞ্জাবের দেরা গাজী খান এলাকায় এক জনসভায় এমন কথা বলেন তিনি।

ওই সময় শাহবাজ বলেন, পাকিস্তানের পরিস্থিতি যেন ভালো হয় সেজন্য আমরা দিনরাত কাজ করব। আল্লাহ সবসময় পাকিস্তানকে রহমত দান করেন। যদি আমাদের প্রচেষ্টার ফলে পাকিস্তান উন্নয়ন ও অগ্রগতিতে ভারতকে পেছনে না ফেলে, তাহলে আমার নাম শাহবাজ শরিফ না।

মাইক্রোব্লগিং সাইট এক্সে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, শাহবাজ শরিফ যখন জনসভায় কথা বলছিলেন, তখন তাকে বেশ উদ্দীপ্ত দেখা যাচ্ছিল। তিনি সামনে থাকা টেবিল চাপড়াচ্ছিলেন, বেশ জোরে জোরে হাত ঝাকাচ্ছিলেন।

ওই সময় নিজের বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নিয়েও কথা বলেন শাহবাজ। তিনি বলেন, তারা দুই ভাই পাকিস্তানের হয়ে কাজ করবেন, যেন তাদের দেশ উন্নত হতে পারে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি নওয়াজ শরীফের ভক্ত ও অনুসারী। আজ আমি তার নামে শপথ করছি, যতদিন পর্যন্ত আমার শক্তি থাকবে, আমরা কাজ করব। আমরা পাকিস্তানকে উন্নয়নের শিখরে নিতে ও ভারতকে হারাতে একসঙ্গে কাজ করব।

তার এই বক্তব্যের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির নিচে বেশিরভাগ মানুষকেই সমালোচনা করতে দেখা গেছে। অনেকেই বলেন, শাহবাজ বড় বড় প্রতিশ্রতি দেন, কিন্তু কাজ করেন না।২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আস্থাভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেহবাজ। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ফের ক্ষমতায় আসেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category