মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা কেড়ে নিচ্ছে প্রাণ

  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৩১৬ Time View

জাপানে আশঙ্কাজনকহারে বেড়েছে আত্মহত্যার প্রবণতা। সবচেয়ে ভয়াবহ তথ্য হচ্ছে, আত্মহত্যাকারীদের মধ্যে রয়েছে বহু স্কুল শিক্ষার্থী। যাদের বয়স ৬ থেকে ১৮ বছরের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষায় খারাপ ফল করা কিংবা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা থেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে স্কুল শিক্ষার্থীরা। মানসিকভাবে চাপে থাকা শিক্ষার্থীদের শনাক্ত করে প্রশাসনকে জানাতে চালু করা হয়েছে হটলাইন নম্বর।

জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর জাপানে ৫১২ শিশু আত্মহত্যা করেছে, যাদের বয়স ৬ থেকে ১৮ বছর। আত্মহত্যাকারী শিশুদের মধ্যে ১২ বছরের কম বয়সী ছিল ১৭ জন। এর আগের বছর আত্মহত্যাকারী শিশুর এই সংখ্যা ছিল ৪৭৩।

টেলিগ্রাফ জানিয়েছে, আত্মহত্যাকারী শিশুরা সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। বেশিরভাগ শিশু চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কী কারণে শিশুরা আত্মহত্যা করছে তা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, পরীক্ষায় খারাপ ফল করা এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে ক্ষুদে শিক্ষার্থীরা এই পথ বেছে নিচ্ছে।

যেসব শিশু মানসিকভাবে চাপের মধ্যে রয়েছে, তাদের শনাক্ত করতে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের নির্দেশ দিয়েছে জাপানের শিক্ষা মন্ত্রণালয়। বিশেষায়িত হটলাইনও চালু করেছে দেশটির সরকার।
মূলত জাপানে মার্চ মাসে শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়। আর এ মাসেই শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতাও অনেকটা বেড়ে যায়। গত বছর মার্চ মাসে ৪৭ স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এছাড়া জুন, আগস্ট ও সেপ্টেম্বর মাসেও শিশুদের আত্মহত্যার প্রবণতা দেখা গেছে।

সম্প্রতি জাপানে আত্মহত্যা একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ২০১৯ সালে দেশটিতে ২০ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেন। আর গত বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২২ হাজারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category