শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভক্তদের কাছে মাহির খোলা চিঠি

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৬৬ Time View

মা হওয়ার পর মাহির উপলব্ধি বেশ আবেগী করে তুলেছে নেটিজেনদের। সম্প্রতি মাহি তার ফেসবুকে তার ভক্তদের একটি খোলা চিঠি লিখেছেন। ওই চিঠিতে মাহির বর্তমান মনের অবস্থা স্পষ্ট ফুটে উঠেছে।

এখনও প্রতিনিয়ত ভালোবাসার খোঁজ করে চলেছেন মাহিয়া মাহি।  অন্তঃসত্ত্বা থাকাকালীন অজানা ভয়ের সঙ্গে জেল কারাদণ্ডের ধকল এখনও সামলাতে পারেননি এ অভিনেত্রী।

শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত এ নায়িকা তাই শুক্রবার (৭ এপ্রিল) একটি ফেসবুক স্ট্যাটাস দেন। যেখানে ভক্তদের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন মাহি।
পাঠকের জন্য মাহির সে খোলা চিঠি তুলে দেয়া হলো-

খোলা চিঠি

এই যেমন ধরো আমার মাথাব্যথা করছে অথবা জ্বর, ঠান্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে এই সমস্ত জিনিস কারও সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে।

আমি কোন কারণে দুর্বল এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার, তুমি তো জানোই।
কিন্তু আজকে তোমাকে জড়ায় ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে – আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে, একবার পা ব্যথা তো আবার কোমর ব্যথা, এক্স্যাট যে কি সমস্যা সেটাও বুঝতে পারছি না

শুধু এইটুক বুঝতে পারছি আমার ভীষণ ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শুনাতে শুনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দিবে , আমার ব্যথাগুলো সেও অনুভব করবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category