শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বড় পর্দায় অভিষেক, জিতের ছবিতে দেবচন্দ্রিমা

  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১০৩ Time View

এবার বড় পর্দায় অভিষেক হতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের। জিৎ-রুকমিনী মৈত্র অভিনীত ছবি ‘বুমেরাং’- এ গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।সুপারস্টার জিৎ প্রযোজিত ‘বুমেরাং’ ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌভিক কুন্ডু। ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে দেবের বান্ধবী অভিনেত্রী রুকমিনী মৈত্রকে। জিৎ-রুকমিনীর জুটি ছাড়াও আরেকটি জুটি থাকবে এই ছবিতে। দেবচন্দ্রিমার বিপরীতে থাকছেন ‘বল্লভপুরের রূপকথা’ ছবির অভিনেতা সত্যম রায় চৌধুরী।

যদিও এই চরিত্রের জন্য প্রথমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডুকে ভাবা হয়েছিল। কিন্তু সৌমিতৃষার কাছে ততক্ষণে দেবের নায়িকা হওয়ার অফার গিয়েছে। তাই এই ছবি নিয়ে আর ভাবনাচিন্তা রাখতে পারেন নি অভিনেত্রী। সেইমতো দ্বিতীয় অফার যায় দেবচন্দ্রিমার কাছে।

জিতের ছবির অফার পেয়ে একটা মুহূর্ত অপেক্ষা করেননি দেবচন্দ্রিমা। বহুদিন ধরে ইচ্ছে ছিল বড় পর্দায় কাজ করার। অবশেষে স্বপ্ন পূরণের পথে। এই মুহূর্তে ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। জীবনের প্রথম ছবি নিয়ে যেমন উচ্ছসিত দেবচন্দ্রিমা তেমন চাপা চিন্তাতেও রয়েছেন।

যদিও কথাবার্তা এখনও প্রাথমিক পর্যায়েই। এ প্রজন্মের এক মেয়ের চরিত্রে দেখা যাবে দেবচন্দ্রিমাকে। প্রাণবন্ত, ছটফটে একটি চরিত্র। যদিও চিত্রনাট্য এখনো হাতে পান নি অভিনেত্রী। ছবি নিয়ে খুব বেশি কথাও এ মুহূর্তে বলতে নারাজ দেবচন্দ্রিমা।

ছোট পর্দায় ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে কাজ করতে দেখা গিয়েছে দেবচন্দ্রিমাকে। ওয়েবে ‘হোমস্টে মার্ডারস’ নামক সিরিজেও অভিনয় করেছেন তিনি। তবে এই মুহূর্তে জীবনের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি নিয়ে প্রস্তুতি নিচ্ছেন দেবচন্দ্রিমা সিংহ রায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category