শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বড় জয় আল নাসরের, গোল পেলেন রোনালদো

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ Time View

সৌদি প্রো লিগের খেলায় রিয়াদ ডার্বিতে আল রিয়াদকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। গতকাল শুক্রবার রাত ১২টায় নিজেদের ঘরের মাঠ আল আওয়াল পার্ক স্টেডিয়ামে মাঠে নামে আল নাসর।

শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে আল নাসর। যে কারণে গোল পেতেও বেশি দেরি হয়নি স্বাগতিকদের। গোল উৎসবের যাত্রাটা শুরু করেন রোনালদো। ম্যাচের ৩১তম মিনিটে প্রথম গোল করেন এই পর্তুগিজ তারকা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আরেক পর্তুগিজ মিডফিল্ডার ওটাভিও এডমিলসন দা সিলভা মন্তেইরো। এই গোলে অবদান ছিল রোনালদোর। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার ক্রস থেকে দুর্দান্ত হেডে আল রিয়াদের জালে বল জড়িয়ে দেন ওটাভিও।

ম্যাচের ৬৭তম মিনিটে ব্যবধান ৩-০ করেন এন্ডারসন ট্যালিসকা। এর ১মিনিট পর আল রিয়াদের হয়ে একমাত্র গোল করেন এন্ড্রি গ্রে। ইনজুরি সময়ে (৯০+৪) আরও একটি গোল হজম করে আল রিয়াদ। নিজের দ্বিতীয় ও আল নাসরের হয়ে চতুর্থ গোলটি করেন ট্যালিসকা।চলতি মৌসুমে সৌদি প্রো লিগের খেলায় ১৬ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। ৪৪ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আল হিলাল। অপরদিকে সমান ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে নীচ থেকে পঞ্চমে আছে আল রিয়াদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category