শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ব্রাজিল ফিফা র‌্যাঙ্কিংয়ে এগোল , আর্জেন্টিনা কোথায়?

  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১০৬ Time View

শনিবার (৯ জুন) নারীদের র‌্যাঙ্কিংয়ের নতুন তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে একধাপ উন্নতি করেছে ব্রাজিলের মেয়েরা। ১৯৯৫.৩০ পয়েন্ট নিয়ে তালিকায় তাদের অবস্থান আটে। উন্নতি হয়েছে স্পেনেরও। কানাডাকে পেছনে ফেলে তারা জায়গা করে নিয়েছে তালিকার ছয়ে।

তবে শীর্ষেই আছে চার বারের বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। অপরিবর্তিত আছে জার্মানি, সুইডেন, ফ্রান্স ও ইউরোজয়ী ইংল্যান্ড। জার্মানি দুইয়ে, সুইডেন তিনে, ইংল্যান্ড চারে আর ফ্রান্স আছে পাঁচে। সেরা দশের মধ্যে নয়ে নেদারল্যান্ডস আর আর দশে অবস্থান অস্ট্রেলিয়ার।
 
১৬৮২.৪৫ পয়েন্ট নিয়ে তালিকার ২৮তম স্থানে আর্জেন্টিনার মেয়েরা। আর ১০৫৪.৫৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১৪০তম।
এদিকে আগামী মাসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসতে যাচ্ছে নারী বিশ্বকাপের নবম আসর। আসরে ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে ৩২ দল। ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ২৪ জুলাই। সেলেসাওদের প্রতিপক্ষ পানামা আর আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ইতালি। নারীদের বিশ্বকাপে এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি ব্রাজিল-আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category