শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ব্যয় কমাতে বন্ধ করা হচ্ছে বার্সা টিভি

  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২৫২ Time View

১৯৯৯ সালে জোসেপ লুইস নুনেজের অধীন বার্সা টিভি চালু করা হয়েছিল। তখন নুনেজ ছিলেন বার্সেলোনার সভাপতি। তিনি মনে করেছিলেন, ক্লাবের জনপ্রিয়তা বাড়াতে একটি টিভি চ্যানেল খোলা দরকার। যার কারণেই সে বছর জুলাইয়ে বার্সা টিভি চালু করেছিলেন তিনি।

তবে বার্সেলোনা বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছে, টেলিভিশন চ্যানেল বার্সা টিভির কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে আগামী ৩০ জুন। বার্সা টিভির সম্প্রচার যে সংস্থার মাধ্যমে হতো, সেই টেলেফোনিকার সঙ্গে চুক্তি নবায়ন করা হচ্ছে না।


মূলত আর্থিক সংকটের কারণেই যে বার্সা টিভি বন্ধ হচ্ছে, তা কারো অজানা নয়। চ্যানেলটি বন্ধ হওয়ার কারণে ১৩০ কর্মী চাকরি হারাচ্ছেন বলে জানিয়েছে স্পেনের বেশকিছু সংবাদমাধ্যম। তবে চ্যানেল বন্ধ হলেও স্টুডিওসকে অনলাইন স্ট্রিমিংয়ের জন্য কাজে লাগাবে তারা।

কিছুদিন আগেই বার্সা স্টুডিওসের ২৪.৪ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছিল বার্সেলোনা। তাতে ২০ কোটি ইউরো পেয়েছিল তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category