শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বৃষ্টিতে খেলা বন্ধ, ৩ উইকেটে ৫১ রান ভারতের

  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ লড়াইয়ে বাগড়া দিচ্ছে বৃষ্টি। টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত ৪.২ ওভারে বিনা উইকেটে ১৫ রান তোলার পর বৃষ্টির কারণে প্রথম দফায় খেলা বন্ধ হয়। ১১.২ ওভারে ৩ উইকেটে ৫১ রান তোলার পর ফের নেমেছে বৃষ্টি। খেলা আপাতত বন্ধ।

প্রথম দফা বৃষ্টির পর খেলতে নেমে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে পড়ে ভারত। নিজের টানা দুই ওভারে আফ্রিদি ফিরিয়ে দেন ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ রোহিত শর্মা আর বিরাট কোহলিকে।

শাহিন আফ্রিদির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান ভারতীয় অধিনায়ক রোহিত (২২ বলে ১১)। ১৫ রানে প্রথম উইকেট যায় ভারতের। নিজের পরের ওভারে আফ্রিদির আরেকটি দুর্দান্ত ডেলিভারি। এবার ইনসাইডেজ হয়ে বোল্ড কোহলি (৭ বলে ৪)। ২৭ রানে ২ উইকেট হারায় ভারত।

শ্রেয়াস আয়ার তবু চালিয়ে খেলতে চেয়েছিলেন। তবে অতি মারমুখী হতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। হারিস রউফকে পুল খেলতে গিয়ে ফখর জামানের ক্যাচ হন আয়ার। ৯ বলে তিনি করেন ১৪।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category