শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

‘বিয়ে বিভ্রাট’ এর শুভমুক্তি ১৪ জুলাই

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৯৭ Time View

সম্প্রতি সামনে এসেছে ‘বিয়ে বিভ্রাট’ ছবির পোস্টার। যেখানে বর সাজে মাথায় টোপর পড়ে দেখা যাচ্ছে দুই অভিনেতাকে। মাঝে কনের সাজে লহমা ভট্টাচার্য। দুই পাত্রের গলার মালা শক্ত হাতে ধরে রেখেছেন তিনি। বিয়েটা কার সঙ্গে হবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে। যদিও তার উত্তর মিলবে শিগগিরই।

টালিপাড়ার প্রথম সারির দুই অভিনেতা পরমব্রত এবং আবিরকে এর আগে একসঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘বাইশে শ্রাবন’, ‘শাহাজাহান রেজেন্সি’, ‘বাস্তু শাপ’, ‘পুতুল নাচের ইতিকথা’ ছবিতে। এই দুই অভিনেতার অভিনয় নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তবে পুরোদস্তুর কমার্শিয়াল মজার এই ছবিতে দুই অভিনেতার অভিনয় কেমন হবে সেটাই দেখার জন্য এখন মুখিয়ে রয়েছেন দর্শক।

অন্যদিকে ছবির নায়িকা লহমার অভিনয় জীবনে হাতেখড়ি জিৎ-এর ছবি ‘রাবন’ এর হাত ধরে। টালিপাড়ায় শোনা যাচ্ছে, এই সিনেমায় অভিনয় করার সময়ই নাকি ‘বিয়ে বিভ্রাট’ ছবির অফার পেয়েছিলেন লহমা। ব্যাস! অফার পেয়েই রাজী হয়ে যান তিনি।

নতুন এ সিনেমাটির গল্প লিখেছেন পরমব্রত নিজেই। সেইসঙ্গে ছবিটি প্রযোজনার দায়িত্বও একা হাতে সামলাচ্ছেন তিনি। আগামী ১৪ জুলাই মুক্তি পেতে চলেছে নতুন এ সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category