সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

বিয়ের এক বছর পার করলেন পূর্ণিমা

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৯৬ Time View

নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। চিত্রনায়িকা পূর্ণিমা একসঙ্গে ছয়টি স্থিরচিত্র তাঁর ফেসবুকে পোস্ট করেছেন। স্থিরচিত্রগুলোতে তাঁর কন্যা উমাইজা ও বতর্মান স্বামী আশফাকুর রহমানও রয়েছেন। মূলত আশফাকুর রহমানের সঙ্গে বিয়ের এক বছর পূর্তি উপলক্ষে এসব স্থিরচিত্র পোস্ট করা হয়েছে।
ক্যাপশনে পূর্ণিমা জুড়ে দিয়েছেন, ‘প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা প্রিয় স্বামী আশফাকুর রহমান। এক বছরের ভালোবাসা। ৩৬৫ দিন একসঙ্গে পার করা। প্রচুর হাসাহাসি। ৫২ সপ্তাহের সুখের স্মৃতি। আরও কত অগণন স্মৃতি। শুভ বিবাহবার্ষিকী। আমি, উমাইজা এবং তুমি। আলহামদুলিল্লাহ। বিয়ের এক বছর পূর্তি উপলক্ষে পূর্ণিমার ফেসবুক পোস্টে সুবর্ণা মুস্তাফার মতো বরেণ্য অভিনয়শিল্পী, সংসদ সদস্য যেমন শুভকামনা জানিয়েছেন, তেমনি চঞ্চল চৌধুরী, চিত্রনায়ক সাইমন সাদিকসহ পরিচালক, সহশিল্পী, সাংবাদিকেরাও শুভকামনা জানিয়েছেন।
দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশফাকুর রহমানের সঙ্গে বিয়ের খবরটি গত বছরের জুলাইয়ে সবার সামনে নিয়ে আসেন পূর্ণিমা। ২০২২ সালের জুলাইয়ে পূর্ণিমা জানান, চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রেই তাঁদের পরিচয়। সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। এরপর পরিবারকে জানান। দুই পরিবার থেকে বলা হলো, বিয়েটা করে ফেললেই ভালো। এরপর পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসায়ই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে হলেও আশফাকুর রহমানের প্রথম। ২০০৭ সালের ৪ নভেম্বর চট্টগ্রামের আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি, উমাইজা নামের সেই কন্যাসন্তান এখন পূর্ণিমার কাছে থাকছে।

বিয়ের খবর প্রকাশ্যে আনার কয়েক মাস পর পূর্ণিমা ও আশফাকুর রহমান অস্ট্রেলিয়ায় ঘুরতে যান। বিয়ের পরপরই কাজের ব্যস্ততায় কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয়নি তাঁদের। তাই তো স্বামী ও আট বছর বয়সী কন্যাসন্তানের সঙ্গে নিজের মতো করে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় বেড়াতে যান তিনি। সম্প্রতি ‘হোটেল রিল্যাক্স’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন পূর্ণিমা। সেই ওয়েব সিরিজের পরিচালক কাজল আরেফিনও বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। শুটিং সেটে পূর্ণিমা ও তাঁর স্বামীর সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী সুদর্শন আশফাকুর রহমান ভাইয়া ও সুন্দরী পূর্ণিমা ভাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category