বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

বিষাক্ত মদপানে ইরানে ১৫ জনের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৮০ Time View

ইরানের আলবুর্জ প্রদেশে বিষাক্ত মদপান করায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও অন্তত ১৮০ জন। এ ছাড়া বছরের প্রথম তিন মাসে একই কারণে মারা গেছে ৬৪৪ জন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।

আলবুর্জ প্রদেশের প্রধান বিচারপতি হোসেন ফজেলি হারিকান্দি দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ-কে বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৮০ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ‘যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের কয়েকজন দৃষ্টিশক্তি হারিয়েছে। এছাড়া কয়েকজনের কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের ডায়ালাইসিস করতে হচ্ছে।’
 
উল্লেখ্য, ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও সেবন নিষিদ্ধ করা হয়। তখন থেকেই দেশটিতে চোরাচালানের মাধ্যমে অনিয়ন্ত্রিত অ্যালকোহল কালোবাজারে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে ইথানলের সস্তা বিকল্প হিসেবে প্রায়শই পানীয়তে মিথানল মেশানো হয়।
বিচারপতি হারিকান্দি বলেন, আলবুর্জ প্রদেশ কর্তৃপক্ষ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে। এছাড়া তারা একটি কসমেটিকস কারখানা থেকে ৬ হাজার লিটারেরও বেশি অ্যালকোহল জব্দ করেছে।
 
ইরানের ফরেনসিক সংস্থা জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে অর্থাৎ মার্চ মাস পর্যন্ত নকল অ্যালকোহলযুক্ত পানীয় সেবন করে ৬৪৪ জন মারা গেছে যা আগের ১২ মাসের তুলনায় ৩০ শতাংশ বেশি।
 
এদিকে সারাদেশে মদপানজনিত বিষক্রিয়ায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। ২০২২ সালের মে মাসে ইরানের দক্ষিণাঞ্চলের নগরী বন্দর আব্বাসে বিষাক্ত মদ পান করে ৮ জন মারা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category