মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎস আমেরিকা: ওয়াং ই

  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৮১ Time View

চীনের প্রতি আমেরিকার সংঘাতপূর্ণ নীতির তীব্র নিন্দা জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।শুক্রবার (১১ আগস্ট) সিঙ্গাপুর সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী লি হাসিয়েন লুনের সঙ্গে এক বৈঠকে ওয়াং ই এ মন্তব্য করেন। চীনের হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রতি ওয়াশিংটনের সমর্থনের তীব্র নিন্দা জানান তিনি।

ওয়াং ই বলেন, ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপ একথা দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে যে, আমেরিকা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, চীনের রেড লাইন অতিক্রম করে মার্কিন সরকার তাইওয়ানের স্বাধীনতাকামী নেতাদের প্রতি সমর্থন জানাচ্ছে। এ ধরনের নীতি বিশ্বব্যাপী ওয়াশিংটনের গ্রহণযোগ্যতা নষ্ট করবে এবং প্রমাণিত হবে যে, আমেরিকা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে।

ওয়াং ই বলেন, চীনের উন্নতি কিছুতেই সহ্য করতে পারছে না আমেরিকা। অথচ বাস্তবতা হচ্ছে, বিশ্বের সকল দেশ বিশেষ করে প্রতিবেশী দেশগুলো চীনের উন্নতি থেকে ব্যাপক মাত্রায় উপকৃত হচ্ছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা বিশ্বে নিজের একমেরুকেন্দ্রীক আধিপত্য ধরে রাখার লক্ষ্যে চীনসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর উন্নতি সহ্য করতে পারছে না।

চীনের প্রযুক্তি খাতে আমেরিকার বিনিয়োগের বিরুদ্ধে ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার একদিন পর ওয়াং ই এ বক্তব্য দিলেন। ওই নিষেধাজ্ঞা আরোপের ফলে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের দূরত্ব আরো  বেড়ে গেছে।

যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস ওই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে বলেছে, এর ফলে চীনা ও আমেরিকান কোম্পানি এবং তাদের পুঁজি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে।

সূত্র: পার্সটুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category