শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিশ্বনেতাদের নতুন স্নায়ুযুদ্ধের ব্যাপারে চীনের সতর্ক বার্তা

  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১১ Time View

ইন্দোনেশিয়ায় আসিয়ান সম্মেলনে অংশ নিয়ে বিশ্বনেতাদের ‘নতুন স্নায়ুযুদ্ধের’ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বুধবার তিনি বলেছেন, দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব মোকাবিলা করার সময় ‘নতুন স্নায়ুযুদ্ধ’ এড়ানোকে গুরুত্ব দিতে হবে।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ভূ-রাজনৈতিক তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝে ইন্দোনেশিয়া আসিয়ান জোটের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর এই জোটের বার্ষিক শীর্ষ সম্মেলনে লি বলেছেন, দেশগুলোর মাঝে বিদ্যমান মতপার্থক্য ও বিরোধ যথাযথভাবে মোকাবিলা করা প্রয়োজন।

তিনি বলেন, বর্তমানে কারও পক্ষ নেওয়া, ব্লকের সংঘাত এবং একটি নতুন স্নায়ুযুদ্ধের বিরোধিতা করার মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রধান শক্তির দেশগুলোর বিরোধে জড়ানোর বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন লি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ভারতসহ বিভিন্ন অংশীদার দেশগুলোর নেতাদের সাথেও বিস্তৃত আলোচনা করছেন এই জোটের নেতারা।

তবে ইন্দোনেশিয়ায় এবারের সম্মেলনে জো বাইডেন কিংবা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নেননি। জাকার্তায় সমবেত বিশ্বনেতাদের এই সম্মেলনের মূল আলোচ্যসূচিতে দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দক্ষিণ চীন সাগর নিয়ে এই জোটের কয়েকটি সদস্য দেশের টানাপড়েন রয়েছে।

মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস চীনের বেআইনি সামুদ্রিক মালিকানা দাবি এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের মুখে দক্ষিণ চীন সাগরসহ অন্যান্য অঞ্চলে আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও আসিয়ানের যৌথ আগ্রহের ওপর জোর দেবেন।

সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category