শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুকে বিভ্রাট

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক বিভ্রাটের কথা জানিয়েছে ব্যবহারকারীরা।

এদিন ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে গিয়ে বাধার সম্মুখীন হন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে ঢোকার চেষ্টা করলে উইন্ডোতে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ লেখা দেখাচ্ছিল।তবে ফেসবুকের মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের থেকে তেমন কোনো সমস্যার কথা শোনা যায়নি।ডেস্কটপে ফেসবুকে ঢুকতে না পেরে অনেকেই তার স্ক্রিনশট নিয়ে আরেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেছেন। তারা জানতে চেয়েছেন, ফেসবুকের সার্ভার কি আবারও ডাউন হয়েছে কি না।ডাউনডিটেক্টর ডটকমের তথ্যমতে, বাংলাদেশে সকাল ৯টা পর্যন্ত অন্তত ৯৭ জন ফেসবুক ব্যবহারে বিভ্রাটের কথা ওয়েবসাইটটিকে জানিয়েছেন।একই সময়, যুক্তরাষ্ট্রে সমস্যার কথা জানিয়েছেন ১৬ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। ভারতেও দেড় শতাধিক মানুষ ফেসবুকের সমস্যার কথা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category