শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিশ্বজুড়ে কেন ১ ঘণ্টা আলো বন্ধ?

  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩১৪ Time View

জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর পালিত হয় আর্থ আওয়ার। তারই ধারাবাহিকতায় এবারও পালিত হলো আর্থ আওয়ার। বিশ্বের বড় বড় শহরগুলোতে এক ঘণ্টা বিদ্যুৎ বন্ধ করে রাখার মাধ্যমে পালিত হলো এবারের আর্থ আওয়ার। খবর সিএনএন নিউজের।শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পালন করা হয় এই আর্থ আওয়ার। এই এক ঘণ্টা দৈনন্দিন জীবনে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম, কল-কারখানা, অত্যাধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতিসহ সব রকমের মেশিন বন্ধ করে রাখা হয়।

তাইওয়ান থেকে শুরু করে হংকং হয়ে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ভারতের মতো জনবহুল দেশে বিপুল উৎসাহের সঙ্গে পালিত হয় এই আর্থ আওয়ার।

২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে সর্বপ্রথম এই আর্থ আওয়ার পালন করা শুরু হয়। এক ঘণ্টার জন্য আলো নিভিয়ে রেখে শুরু হয়েছিল সচেতনতামূলক এই কর্মসূচি। তারপর থেকে প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার ব্যতিক্রমী এই দিনটি পালিত হয়। বর্তমানে বিশ্বজুড়ে ১৯০টি দেশে এই আর্থ আওয়ার পালন করা হয়।
বিশ্বে প্রকৃতি ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর এই দিন পালিত হয়। আর্থ আওয়ার হল ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার দ্বারা বিশ্বব্যাপী উদযাপন করা একটি বার্ষিক অনুষ্ঠান। এর আওতায় সারা বিশ্বের মানুষ এক ঘণ্টার জন্য বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দেয়।

এদিকে, বিশ্বের অধিকাংশ দেশ আর্থ আওয়ার পালন করলেও এবছর আর্থ আওয়ার এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়া। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারকে বিদেশী এজেন্টেরও তকমা দিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এ বছর রাশিয়া এই ইভেন্টে অংশ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। কারণ ওয়ার্ড ওয়াইড ফান্ড ফর নেচার বিদেশী এজেন্ট হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category