শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিশ্বকাপ বাছাই বাংলাদেশ দলে জোড়া দুঃসংবাদ

  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১০০ Time View

ঘরের মাঠে লেবাননকে মোকাবিলার আগে কপালে দুঃশ্চিন্তার ভাঁজ বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কপালে।

দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় ডিফেন্ডার সাদ উদ্দিন ও ফরোয়ার্ড রাকিব হোসেনকে ২১ সেপ্টেম্বরের ম্যাচে পাচ্ছেন না তিনি। হলুদ কার্ডে দুইজনই নিষিদ্ধ এক ম্যাচের জন্য।

১২ অক্টোবর মালেতে মালদ্বীপের বিপক্ষে সমতাসূচক গোল করার পর জার্সি খুলে উদযাপন করে প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন সাদ উদ্দিন।

১৭ অক্টোবর ঘরের মাঠে ফিরতি ম্যাচে হলুদ কার্ড পেয়েছিলেন রাকিব। দুইজনই দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন গত বৃহস্পতিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ধারণা ছিল, মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের থাকায় ওই কার্ডের হিসেব হয়তো দ্বিতীয় পর্বের ম্যাচে হবে না।

কিন্তু মেলবোর্ন থেকে ঢাকায় ফিরে তারা জানতে পারেন ফিফা থেকে বাফুফেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ওই দুইজন লেবাননের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না।

মালদ্বীপের বিপক্ষে ফিরতি ম্যাচে লালকার্ড পাওয়ায় মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি জুনিয়র সোহেল রানা। তিনি লেবাননের বিপক্ষে ম্যাচে ফিরবেন।তবে রাকিবের অনুপস্থিতি কোচ ক্যাবরেরাকে বেশি চিন্তিত করেছেন। কারণ, সাম্প্রতিক সময় বাংলাদেশ দলের সেরা পারফরমার এই ফরোয়ার্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category