শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিশ্বকাপ থেকে বিদায় আর্জেন্টিনার

  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২২৮ Time View

গ্রুপের শেষ ম্যাচে সুইডেন প্রতিপক্ষ হওয়ায় আর্জেন্টিনা সমর্থকদের তেমন কোনো প্রত্যাশা ছিল না। জয়হীন আরেকটি বিশ্বকাপ শেষ করার শঙ্কাই ছিল মেসি-ম্যারাডোনার দেশের মেয়েদের। শেষ পর্যন্ত সেই শঙ্কাই ফলেছে, নারী বিশ্বকাপ থেকে লজ্জাজনকভাবেই বিদায় নিয়েছে পুরুষ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশের মেয়েরা।

আজ (বুধবার) নিউজিল্যান্ডের হ্যামিলটনে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচ জিতলে বিশ্বকাপে প্রথম জয়টি তুলে নিতে পারতো তারা; কিন্তু উল্টো মাস্টউইন ম্যাচে সুইডেনের কাছে তারা হেরেছে ২-০ গোলে। এ নিয়ে চার বিশ্বকাপে ১২ ম্যাচ খেলে কোনো জয় পেলো না আর্জেন্টিনা। লম্বা হলো তাদের লজ্জার রেকর্ড।

২০০৩ বিশ্বকাপ থেকে অংশ নিয়ে আসছে আর্জেন্টিনা। পরের আসরে খেললেও কোয়ালিফাই করতে পারেনি ২০১১ ও ২০১৫ সালে। ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপের পর এবার খেলছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে।

২০০৩ সালে গ্রুপের তিন ম্যাচে জাপানের কাছে ৬-০, কানাডার কাছে ৩-০ ও জার্মানির কাছে ৬-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। ২০০৭ বিশ্বকাপের গ্রুপে জার্মানির কাছে ১১-০, জাপানের কাছে ১-০ ও ইংল্যান্ডের কাছে ৬-১ গোলে হেরেছিল মেসিদের দেশ।

২০১৯ সালে তিন ম্যাচের দুটি ড্র করতে পেরেছিল আর্জেন্টিনা। শুরু করেছিল জাপানের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ১-০ গোলে হারের পর শেষ ম্যাচে ৩-৩ গোলে ড্র করে স্কটল্যান্ডের বিপক্ষে।

এই বিশ্বকাপে আর্জেন্টিনা ৩ ম্যাচে দুটি হেরেছে ও একটি ড্র করেছে। বিশ্বকাপ শুরু করেছিল ইতালির কাছে ১-০ গোলে হেরে। দ্বিতীয় ম্যাচে ২ গোলে পিছিয়ে পড়েও ২-২ এ ড্র করেছিল দক্ষিণ আফ্রিকার বিপপক্ষে। শেষ ম্যাচে ২-০ গোলে হেরে গেলো সুইডেনের কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category