শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিশ্বকাপ জয়ে সরকারি ছুটি ঘোষণা দক্ষিণ আফ্রিকায়

  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৯৯ Time View

দক্ষিণ আফ্রিকা রাগবি বিশ্বকাপ বিশ্বকাপ জেতায় সরকারি ছুটির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখতে ১৫ ডিসেম্বর দেশটিতে সরকারি ছুটি পালিত হবে।

সোমবার (৩০ অক্টোবর) দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি এ ছুটির ষোষণা দেন। তিনি বলেছেন, জাতীয় রাগবি ইউনিয়ন দল বা স্প্রিংবক্সের গুরুত্বপূর্ণ অর্জনকে স্মরণীয় করতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) প্যারিসে অনুষ্ঠিত আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে ১২-১১ পয়েন্টে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয় করে দক্ষিণ আফ্রিকা।

রামাফোসা জানিয়েছেন, সরকার দিনটিকে একটি প্রত্যাশা-উদযাপন-একতার দিন হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। আমাদের পুরুষ ও নারী ক্রীড়াবিদরা আমাদেরকে দেখিয়েছেন, যা আমাদের দ্বারা করা সম্ভব।

দক্ষিণ আফ্রিকার বিশ্বজয় তাদের রাষ্ট্রপ্রধানকে রাজনৈতিকভাবেও সুবিধা দেবে। কারণ দেশটিতে এখন বেকারত্বের হার অত্যন্ত বেশি। বর্তমানে দক্ষিণ আফ্রিকার মোট জনসংখ্যার ৪২ শতাংশ মানুষ বেকার। যা বিশ্বের সর্বোচ্চ। এছাড়া দারিদ্রতার হারও দেশটির অর্থনীতির বড় একটি সমস্যা বলে বিবেচিত হচ্ছে।

রামাফোসা আরও জানান, তিনি দলটিকে সমাজের অন্যতম মডেল হিসেবে দেখতে চান। এ সময় তিনি দেশটির বর্ণবাদের মতো নিকৃষ্ট সামাজিক সমস্যার উন্নতির কথা উল্লেখ করে বলেন, আমাদের এটির সাথে আরও বেশি (অর্জন) প্রয়োজন। এটি শুধু খেলাধুলার ক্ষেত্রে নয়। ১৯৯৫ সালে যে স্কোয়াডে কালো খেলোয়াড়ের সংখ্যা একজন ছিল, সেটি এখন ২০২৩ সালের ফাইনালে এসে প্রায় অর্ধেক হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category